মু
মুসলিম শরীফ - হাদীস নং ৫,৫৮৩
এক ব্যাক্তি সা’দ ইবনু আবু ওয়াক্কাস (রাঃ) কে প্লেগ সম্পর্কে জিজ্ঞাসা করলে উসামা ইবনু যায়দ (রাঃ) বললেন, আমি সে বিষয়ে তোমাকে অভিত করছি, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তা একটি আযাব কিংবা একটি শাস্তি যা আল্লাহ্ পাক বনী ইসরাইলের একটি উপদল কিংবা তামদের পূর্ববর্তী কোন একদল লোকের উপরে পাঠিয়েছিলেন। সুতরাং কোন এলাকায় তাঁর কথা শুনলে সেখানে তাঁর উপরে (প্লেগকে পরোয়া না করে) তোমরা প্রবেশ কর না, আর কোন এলাকায় তোমাদের উপরে তা এসে পড়লে সেখান থেকে পলায়নের উদ্দেশ্যে বের হয়ো না।