Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৫,৫৮৫

প্রায় ১ মিনিট · ৯৪ শব্দ

আবূ তাহির আহমদ ইবনু আমর ও হারামালা ইবনু ইয়াহইয়া (রহঃ) ... উসামা ইবনু যায়দ (রাঃ) সূত্রে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেনঃ এ ব্যধি বা পীড়া একটি শাস্তি যা দিয়ে তোমাদের পূর্বেকার কতক উম্মাতকে আযাব দেয়া হয়েছে। পরে তা পৃথিবীতে (বিদ্যমান) রয়ে গেছে। তাই এক সময় তা চলে যায়, আর এক সময় তা এসে পড়ে। সুতরাং যে ব্যক্তি কোন এলাকায় তার কথা শুনতে পায় সে যেন কিছুতেই সেখানে না যায়, আর যে ব্যাক্তি কোথাও থাকা অবস্থায় সেখানে তা এসে পড়ে, পলায়নের ইচ্ছা যেন তাকে সেখান থেকে বের না করে।

ছবি বানান