মু
মুসলিম শরীফ - হাদীস নং ৫,৫৯২
ইসহাক ইবনু ইবরাহীম, মুহাম্মাদ ইবনু রাফি ও আবদ ইবনু হুমায়দ (রহঃ) ... মা’মার (রহঃ) উক্ত সনদে মালিক (রহঃ) বর্ণিত হাদীসের অনুরূপ রিওয়ায়াত করেছেন। মা’মার (রহঃ) এর হাদীসে অধিক বলেছেনঃ রাবী বলেন [উমার (রাঃ)] আবূ ঊবায়দাকে আরো বললেন, বল তো, সে যদি তৃনশূন্য প্রান্তরে চরায় আর সবুজ শ্যামল প্রান্তর বর্জন করে, তা হলে তুমি কি তাকে অক্ষম সাব্যস্ত করবে? তিনি বললেন, হ্যাঁ। তিনি বললেন, তা হলে এবার চল। রাবী বলেন, পরে সফর করে মদিনায় উপনীত হয়ে তিনি বললেন, এটি অবস্থানস্থল কিংবা তিনি বললেন, এটই অবতরণ স্থান ইনশাআল্লাহ। আবূ তাহির ও হারামালা ইবনু ইয়াহইয়া (রহঃ) ... ইবনু শিহাব (রহঃ) হতে উল্লেখিত সুত্রে হাদীস বর্ণনা করেছেন। তবে তিনি বলেছেন নিশ্চয়ই আবদুল্লাহ ইবনু হারিস তাকে হাদীস বর্ণনা করেছেন এবং তিনি عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ বলেন নি।