মু
মুসলিম শরীফ - হাদীস নং ৫,৫৯৬
তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ সংক্রমণ বলতে কিছু নেই ......। তখন এক বেদুঈন আরব দাঁড়াল ...... এর পরের অংশ ইউনুস ও সালিহ (রহঃ) এর হাদীসের অনুরূপ বর্ণনা করেছেন। (পূর্বোক্ত সনদে) যুহরী (রহঃ) বলেন, সাইব ইবনু ইয়াযীদ নামির (রহঃ) এর ভাগ্নে বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ সংক্রামক ব্যাধি, ক্ষুধায় পেট কামড়ানো কীট এবং পাখির কুলক্ষণের অস্তিত্ব নেই।