Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৫,৬০৩

প্রায় ১ মিনিট · ১০৭ শব্দ

তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি যে, সংক্রামক ব্যধি, ক্ষুধা (পেট কামড়ানো কীট) ও পথ ভুলানো ভূত (-এর বাস্তবতা) নেই। (রাবী বলেন) আমি আবূ যুবায়র (রহঃ) কে তাঁর ছাত্রদের কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বানী وَلاَ صَفَرَ -এর ব্যাখ্যা দিতে শুনেছি। আবূ যুবায়র (রহঃ) বলেছেন, الصَّفَرُ হল الصَّفَرُ পেটের কীট। জাবির (রাঃ) কে জিজ্ঞাসা করা হল কি রকম? তিনি বললেন, বলা হয় (ক্ষুধায় কামড়ানো) পেটের কীটসমুহ। রাবী বলেন, তিনি الْغُولَ এর ব্যাখ্যা দেন নি। আবূ যুবায়র (রহঃ) বলেছেন তা সে সব ভূত-প্রেত যারা নানারূপ ধরে মানুষকে পথ ভুলায় (বলে কথা প্রচলিত রয়েছে)।

ছবি বানান