Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৫,৬২১

প্রায় ১ মিনিট · ৮৪ শব্দ

মুহাম্মাদ ইবনু সাব্বাহ, আবূ বকর ইবনু আবূ শায়বা ও ইসহাক ইবনু ইবরাহীম (রহঃ) ... মুআবিয়া ইবনু হাকাম সুলামী (রাঃ) সুত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, মুআবিয়া (রাঃ) থেকে আবূ সালামা (রহঃ) সুত্রে যুহরী (রহঃ) এর অনুরূপ রিওয়ায়াত করেছেন। তবে ইয়াহইয়া ইবনু কাসীর (রহঃ) অধিক বলেছেন, আমি (মুআবিয়া) বললাম, আমাদের মাঝে কতক লোক আছে, যারা রেখা অঙ্কন (দ্বারা ভাগ্য নির্ণয়) করে থাকে। তিনি বললেন, নবীগণের মাঝে একজন নবী রেখা অঙ্কন (দ্বারা ভাগ্য নির্ণয়) করতেন। অতএব যার রেখা তাঁর (রেখার অনুরূপ) হবে, তা সেরূপই (সত্যই)।

ছবি বানান