মু
মুসলিম শরীফ - হাদীস নং ৫,৬২৩
সালামা ইবনু শাবীব (রহঃ) ... উরওয়া (রহঃ) বলতেন, আয়িশা (রাঃ) বলেছেন, একদল লোক রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে জ্যোতিষদের বিষয় জিজ্ঞাসা করল। তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁদের বললেন, ওরা (বাস্তব) কিছুর উপরে (প্রতিষ্ঠিত) নয়। তারা বলল, ইয়া রাসুলাল্লাহ! তারা অনেক সময় কোন বিষয় (আগাম) কথা বলে, যা বাস্তব হয়ে যায়। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ ঐ (একটি) কথা বাস্তব সত্যের অন্তর্ভুক্ত, যা জ্বীন্নরা চুরি করে আনে এবং মুরগীর মত কুট কুট করে তা তার দোসরের কানে ঢেলে দেয়। পরে তারা তার সাথে একশটিরও অধিক মিথ্যা মিশিয়ে নেয়।