Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৫,৬২৬

প্রায় ১ মিনিট · ১১৬ শব্দ

যুহায়র ইবনু হারব, আবূ তাহির, হারামালা ও সালামা ইবনু শাবীব (রহঃ) ... যুহরী (রহঃ) থেকে উক্ত সনদে রিওয়ায়াত করেছেন। তবে ইউনুস (রহঃ) অবহিত করেছেন, আবদুল্লাহ ইবনু আব্বাস (রাঃ) থেকে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আনসার সাহাবীগণের কয়েক ব্যক্তি আমাকে বলেছেন। আর আওয়াঈ (রহঃ) বর্ণিত হাদীসে রয়েছে, তবে তাতে তারা সংমিশ্রিত ও সংযোজিত করে দেয়। আর ইউনূস (রহঃ) এর হাদীসে রয়েছে, এতে তারা বৃদ্ধি ও অতিরঞ্জিত করে। ইউনুস (রহঃ) বর্ণিত হাদীসে অধিক বলেছেন, আল্লাহ তায়ালা ইরশাদ করেনঃ অবশেষে যখন তাদের অন্তর থেকে সন্ত্রস্ততা বিদূরীত করে দেয়া হয়, তখন তারা বলে, তোমাদের প্রতিপালক কি বললেন? তারা বলে, যথার্থই বলেছেন। আর মাকিল (রহঃ) বর্ণিত হাদীসে আওযাঈ (রহঃ) যেমন বলেছেন, ’কিন্তু তারা তাতে সংমিশ্রিত করে ও সংযোজিত করে’ রয়েছে।

ছবি বানান