Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৫,৬৩১

প্রায় ১ মিনিট · ৯৩ শব্দ

তিনি বলেন, সব সাপ, বিশেষত পিঠে দুটি সাদা রেখাবিশিষ্ট ও লেজ কাটা সাপ মেরে ফেল। কেননা এ দুটি গর্ভপাত ঘটায় এবং দৃষ্টিশক্তি ছিনিয়ে নেয়। রাবী বলেন, তাই ইবনু উমার (রাঃ) যে কোন সাপ পেলে তাকে মেরে ফেলতেন। (একদিন) আবূ লুবাবা ইবনু আবদুল মুনযির (রহঃ) অথবা যায়দ ইবনু খাত্তাব (রহঃ) তাকে দেখলেন যে, তিনি একটি সাপ ধাওয়া করছেন। তখন তিনি [আবূ লূবাবা বা যায়দ (রহঃ)] বললেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি-ঘরে অবস্থানকারী (সাপ) মারতে নিষেধ করেছেন।

ছবি বানান