Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৫,৬৩৩

প্রায় ১ মিনিট · ৮৫ শব্দ

মুহাম্মদ ইবনু রুমহ ও কুতায়বা ইবনু সাঈদ (রহঃ) ... নাফি (রহঃ) থেকে বর্ণনা করেন যে, আবূ লূবাবা (রাঃ) ইবনু উমার (রাঃ) এর সাথে তার বাড়িতে তার জন্য একটি দরজা খুলে নেয়ার ব্যাপারে কথা বলছিলেন, যা দিয়ে তিনি মসজিদের দিকে যাতায়াতের পথ নিকটবর্তী করতে পারবেন। তখন কিশোররা (দেয়াল খুড়তে গিয়ে) একটি সাপের খোলস পেল। তখন আবদুল্লাহ (রাঃ) বললেন, ওটিকে বের করে মেরে ফেল। তখন আবূ লুবাবা (রাঃ) বললেন, তোমরা সেটিকে মেরে ফেল না। কেননা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি-ঘরে বসবাসকারী সাপগুলোকে মেরে ফেলতে নিষেধ করেছেন।

ছবি বানান