মু
মুসলিম শরীফ - হাদীস নং ৫,৬৩৭
মুহাম্মাদ ইবনু মুসান্না (রহঃ) ... নাফি (রহঃ) খবর দিয়েছেন, যে, আবূ লূবাবা ইবনু আবদুল মুনযির আনসারী (রাঃ) তাঁর বাসস্থান ছিল কুবায়। তিনি মদিনায় (মসজিদে নববীর কাছে) স্থানান্তরিত হলেন এমন অবস্থায় যে, আবদুল্লাহ ইবনু উমার (রাঃ) তাঁর [আবূ লূবাবা (রাঃ)] এর সাথে বসা ছিলেন এবং তাঁর জন্য একটি ছোট দরজা খুলছিলেন। তখন হঠাৎ তাঁরা বাড়ি-ঘরে বসবাসকারী প্রকৃতির একটি সাপ দেখতে পেলেন। তারা সেটিকে মেরে ফেলতে উদ্যত হলে আবূ লুবাবা (রাঃ) বললেন, ওগুলো নিধন করতে নিষেধ করা হয়েছে। তিনি (ওগুলো বলে) বাড়ি-ঘরে বসবাসকারী সাপ বুঝাতে চেয়েছেন। আর লেজ খসা ও পিঠে দুটি সাদা রেখাবিশিষ্ট সাপ মেরে ফেলার হুকুম দিয়েছেন। বলা হয়েছে যে, সে দুটি হল এমন, যারা দৃষ্টিশক্তি ঝলসিয়ে দেয় এবং মহিলাদের গর্তপাত ঘটায়।