মু
মুসলিম শরীফ - হাদীস নং ৫,৬৪০
তিনি বলেন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে একটি (পাহাড়ী) গুহায় ছিলাম। তখন মাত্র وَالْمُرْسَلاَتِ عُرْفًا (সুরা আল মুরসালাত) তাঁর উপরে নাযিল হয়েছিল। আর আমরা তার মুখ থেকে তা তরতাজা শুনছিলাম। হথাৎ একটি সাপ আমাদের সামনে বেরিয়ে এল। তিনি বললেন তোমরা ওটিকে মেরে ফেল। আমরা সেটিকে মেরে ফেলার জন্য দৌড় প্রতিযোগিতা শুরু করলাম। কিন্তু সে আমাদের হারিয়ে দিয়ে ছুটে গেল। তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ আল্লাহ তাআলা তাকে তোমাদের অনিষ্ট থেকে রক্ষা করেছেন, যেমন তোমাদের রক্ষা করেছেন তার অনিষ্ট থেকে।