Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৫,৬৪৫

প্রায় ১ মিনিট · ১১৮ শব্দ

তিনি বলেন, আমরা আবূ সাঈদ খুদরী (রাঃ) এর কাছে গেলাম। আমরা বসা ছিলাম, এমতাবস্থায় হঠাৎ তাঁর খাটের নীচে একটা নড়াচড়ার আওয়ায শুনতে পেলাম। লক্ষ্য করে দেখি যে, সেটা একটা সাপ ...... ঘটনাসহ হাদীসখানি (পূর্বোল্লেখিত) সায়ফী (রহঃ) থেকে মালিক (রহঃ) বর্ণিত হাদীসের অনুরূপ বিবৃত করেছেন। তবে এতে বলেছেন যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ এ সব বাড়ি-ঘরে (মানব ব্যতীত) কতক বসবাসকারী রয়েছে। অতএব সে ধরনের কোন কিছু তোমরা দেখতে পেলে তাদের প্রতি তিনবার সতর্ক সংকেত উচ্চারণ করবে। এতে যদি (তারা) চলে যায় তো উত্তম, অন্যথায় তাকে তোমরা মেরে ফেলবে। কেননা সে কাফির (অবাধ্য)। আর তিনি তাদের (মৃত ব্যক্তির অভিভাবকদের) বললেন, তোমরা চলে যাও এবং তোমাদের লোককে দাফন কর।

ছবি বানান