Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৫,৬৫৬

প্রায় ১ মিনিট · ১০৫ শব্দ

তিনি বলেন, এ হল সে সব হাদিস যা আবূ হুরায়রা (রাঃ) রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমাদের কাছে বর্ননা করেছেন। এই বলে তিনি কয়েক খানি হাদীস উল্লেখ করলেন, সে সবের একখানি হল রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ নবীকুলের একজন নবী একটি গাছের নিচে অবতরণ করলেন, তখন একটি পিঁপড়া তাঁকে কামড়ে দিল, তখন তিনি তার বাসাটি (বের করা)-র ব্যাপারে হুকুম দিলে তা গাছের নিচ থেকে বের করা হল এবং তিনি সে সম্পর্কে হুকুম দিলে তা আগুনে জ্বালিয়ে দেয়া হল। তিনি বলেন, তখন আল্লাহ তাআলা তাঁর কাছে ওহী পাঠালেন, তাহলে একটি মাত্র পিঁপড়া নয় কেন?

ছবি বানান