মু
মুসলিম শরীফ - হাদীস নং ৫,৬৭৮
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমাদের কেউعَبْدِي (আমার বান্দা, দাস)أَمَتِي (আমার বাঁদী, দাসী) বলবে না। কেননা তোমাদের প্রত্যেক পুরুষই আল্লাহর বান্দা (দাস) এবং তোমাদের প্রত্যেক মহিলাই আল্লাহর বাঁদী (দাসী)। বরং বলবে, غُلاَمِي -جَارِيَتِي -فَتَاىَ -فَتَاتِي (অর্থাৎ আমার বালক-কিশোর, আমার বালিকা-কিশোরী, আমার সেবক, আমার সেবিকা)।