মু
মুসলিম শরীফ - হাদীস নং ৫,৬৮৫
তিনি বলেন, বনী ইসরাঈলের বেটে আকৃতির একটি স্ত্রীলোক দু’জন দীর্ঘাঙ্গী স্ত্রীলোকের সাথে হেঁটৈ চলছিল। সে (উচু হওয়ার জন্য) এবং লোকদের চোখে ধরা না পড়ার উদ্দেশ্যে কাঠের দুটি পা বানিয়ে নিল এবং সোনা দিয়ে মুখ বন্ধ একটি বড় সড় আংটি বানিয়ে পরে তার ভিতরে মেশক ভরে দিল। আর তা (মেশক) হল সুগন্ধিকুলের সেরা সুগন্ধি। পরে সে ঐ দুই স্ত্রীলোকের মাঝে থেকে চলতে লাগলো এবং লোকেরা তাকে চিনতে পারল না। তখন সে তার হাত দিয়ে এভাবে ঝাড়া দিল। (এ কথা বলে) রাবী শু’বা (রহঃ) তাঁর হাত ঝাড়া দিলেন (এবং স্ত্রীলোকটির হাত ঝাড়ার ভঙ্গী নকল করলেন)।