মু
মুসলিম শরীফ - হাদীস নং ৫,৭০০
তিনি বলেন, আমি এমন স্বপ্ন দেখতাম যাতে ভয় পেয়ে জ্বরাক্রান্ত হযে পড়তাম, তবে আমাকে কম্বল মুড়ি দিতে হতো না। অবশেষে আমি আবূ কাতাদা (রাঃ) এর সাথে সাক্ষাত করলাম এবং ঐ বিষয়টি তার কাছে উল্লেখ করলাম। তিনি বললেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছিالرُّؤْيَا (সু-স্বপ্ন) আল্লাহর পক্ষ থেকে আর দুঃস্বপ্ন শয়তানের পক্ষ থেকে। সূতরাং তোমাদের কেউ যখন এমন স্বপ্ন দেখে যা সে অপছন্দ করে, তখন সে যেন তার বামদিকে তিনবার থু থু নিক্ষেপ করে এবং এর অনিষ্ট হাত আল্লাহর আশ্রয় প্রার্থনা করে (অর্থাৎ আউযুবিল্লাহ পড়ে), তা হলে তা তার ক্ষতি করবে না।