Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৫,৭৩৪

প্রায় ১ মিনিট · ৬৫ শব্দ

নাসর ইবনু আলী জাহযামী (রহঃ) ... নাফি (রহঃ) থেকে আবদুল্লাহ ইবনু উমার (রাঃ) এ মর্মে রিওয়ায়াত করেছেন যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আমি ঘুমের মাঝে আমাকে একটি দাতন দিয়ে মিসওয়াক করতে দেখলাম। তখন দু ব্যক্তি আমাকে আকর্ষণ করল যাদের একজন অন্যজনের চাইতে বয়সে বড়। তখন আমি মিসওয়াকটি অল্প বয়স্ককে দিতে গেলে আমাকে বলা হল না বড়কে দিন- তাই তা আমি বয়স্ককে দিয়ে দিলাম।

ছবি বানান