মু
মুসলিম শরীফ - হাদীস নং ৫৭৬
তিনি বলেন, একবার আমি ও রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি রেখামুক্ত চাঁদরের নিচে শুয়েছিলাম। ইতি মধ্যেই আমার হায়েয এল। আমি চুপিসারে উঠে গিয়ে আমার হায়েয-এর কাপড় পরে নিলাম। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, তোমার কি হায়িয এসেছে? আমি বললাম,হ্যাঁ। তিনি “আমাকে (কাছে) ডাকলেন। অতঃপর আমি তাঁর সাথে চাঁদরটির নিচে শুইলাম। রাবী বলেন, তিনি (উম্মূসা সালামা) ও রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই পাত্র থেকে (পানি নিয়ে) জানবাত এর গোসল করতেন।