মু
মুসলিম শরীফ - হাদীস নং ৫,৭৬১
তিনি বলেন, এ হল সে সকল হাদীস, যা আবূ হুরায়রা (রাঃ) রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমাদের কাছে বর্ণনা করেছেন। এরপর তিনি কয়েকটি হাদীস উল্লেখ করেন। তার একটি হল, আবূল কাসিম (নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, আমার দৃষ্টান্ত ও আমার আগেকার নবীগণের দৃষ্টান্ত সে ব্যক্তির দৃষ্টান্তের ন্যায়, যে কতকগুলি ঘর তৈরি করল, তা সুন্দর করল, সুদূশ্য করল এবং পূর্ণাঙ্গ করল কিন্তু তার কোন একটির কোনে একথানি ইটের স্থান ব্যতীত (খালি রাখল)। লোকেরা সে ঘরগুলির চারদিকে চক্কর দিতে লাগল আর সে ঘরগুলি তাদের মুগ্ধ করতে লাগল। অবশেষে তারা বলতে লাগল, এখানে একথানি ইট লাগালেন না কেন? তা হলে তো আপনার প্রাসাদ পূর্ণাঙ্গ হতো। এরপর মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি-ই হলাম সেই ইটখানি।