মুসলিম শরীফ - হাদীস নং ৫,৭৬৮
তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছিঃ আমি ’হাওয’ (কাওসার) এর কাছে তোমাদের জন্য অগ্রগামী। যে সেখানে আসবে, সেই পান করবে। আর যে তা থেকে পান করবে, সে কখনো পিপাসার্ত হবে না। আর আমার কাছে এমন কতক দল উপনীত হবে, যাদের আমি চিনতে পারব এবং তারাও আমাকে চিনতে পারবে। তারপর আমার ও তাদের মাঝে বাধা সৃষ্টি করা হবে। রাবী আবূ হাযিম (রহঃ) বলেন, আমি যখন তাঁদের কাছে এ হাদীস বর্ণনা করি, তখন নুমান ইবনু আবূ আয়্যাশ শুনে বললেন, তুমি কি সাহল (রাঃ) কে এরূপই বলতে শুনেছো? তিনি বলেন, আমি বললাম, হ্যাঁ। নুমান বললেন, আর আমি আবূ সাঈদ খুদরী (রাঃ) সম্পর্কে সাক্ষ্য দিচ্ছি, আমি অবশ্যই তাকে অধিক রিওয়ায়াত করতে শুনেছি যে, তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, এরা তো আমার উম্মাত! তখন বলা হবে, আপনি তো জানেন না, তারা আপনার পরে কি আমল করেছে। আমি বলবঃ দূর হও, দূর হও, যারা আমার পরে (দ্বীনে) রদ-বদল করেছে।