মু
মুসলিম শরীফ - হাদীস নং ৫,৭৯৭
ওয়ালীদ ইবনু শুজা ইবনু ওয়ালীদ আস-সানী (রহঃ) ... জাবির ইবনু সামুরা (রাঃ) সুত্রে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, তিনি বলেছেনঃ হাউযের নিকট আমি তোমাদের অগ্রগামী হবো। এর দু’ প্রান্তের দুরত্ব সানআ ও আয়লার দূত্বের সমান। তার পাত্রগুলো যেন নক্ষত্রের মতো।