মু
মুসলিম শরীফ - হাদীস নং ৫,৮০০
তিনি বলেছেন, উহুদ যুদ্ধে আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ডানে ও নামে দুই ব্যক্তিকে দেখতে পাই, যাদের পরনে ছিল সাদা পোশাক। তারা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পক্ষে যুদ্ধ করছিলেন, ঘোরতর যুদ্ধ (করছিলেন)। এর আগে ও পরে আমি তাঁদের দেখি নি।