Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৫,৮০৪

প্রায় ১ মিনিট · ৯৮ শব্দ

তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দানশীলতায় সবচেয়ে অগ্রগামী ছিলেন। আর অন্য সময়ের চেয়ে রমযান মাসে তাঁর দানশীলতা অত্যধিক হতো। কেননা জিবরীল (আলাইহিস সালাম) প্রতি বছর রমযান মাসে তাঁর সঙ্গে সাক্ষাত করতেন। রমযান শেষ হওয়া পর্যন্ত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর সামনে কুরআন পাঠ করে শোনাতেন। যখন জিবরীল (আলাইহিস সালাম) তার সঙ্গে সাক্ষাত করতেন, তখন তিনি কল্যাণ প্রবাহের (বসন্তের) বাতাসের চেয়েও অধিক দানশীল হতেন। আবূ কুরায়ব ও আবদ ইবনু হুমায়দ (রহঃ) ... যুহরী (রহঃ) থেকে অনুরূপ বর্ণনা করেন।

ছবি বানান