Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৫,৮০৭

প্রায় ১ মিনিট · ৯৬ শব্দ

তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আগমন করেন তখন আবূ তালহা (রাঃ) হাত ধরে আমাকে নিয়ে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উপস্থিত হলেন। তারপর বললেন, ইয়া রাসুলাল্লাহ! আনাস বুদ্ধিমান (চৌকষ) ছেলে, সে আপনার খিদমত করবে। আনাস (রাঃ) বলেন, আমি সফর ও বাড়িতে অবস্থানকালে তাঁর খিদমত করেছি। আল্লাহর কসম! আমি যে কোন কাজই করেছি, ’কেন তুমি এটি এমন করলে’, এ রকম তিনি বলেন নি। আর যে কোন কাজই আমি করি নি, ’কেন তুমি এটি এমন কর নি’ এরকমও বলেন নি।

ছবি বানান