Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৫,৮২৬

প্রায় ১ মিনিট · ৭৬ শব্দ

যুহায়র ইবনু হারব ও উসমান ইবনু আবূ শায়বা (রহঃ) ... মাসরুক (রহঃ) থেকে বর্নিত। তিনি বলেন, আমরা আবদুল্লাহ ইবনু আমর (রাঃ) এর নিকট গিয়েছিলাম যখন মুআবিয়া (রাঃ) কুফায় এসেছিলেন। মুআবিয়া (রাঃ) রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে বর্ণনা দিয়ে বললেন, তিনি অশ্লীল ছিলেন না এবং অশ্লীল কথা বলতেন না। মুআবিয়া (রাঃ) আরো বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমাদের মধ্যে উত্তম সে ব্যক্তি, যার চরিত্র ভাল। উসমান বললেন, যখন তিনি মুআবিয়া (রাঃ) এর সঙ্গে কুফায় এসেছিলেন।

ছবি বানান