মু
মুসলিম শরীফ - হাদীস নং ৫৮৩
তিনি বলেন, একবার রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ থেকে জায়নামায (হাতে বাড়িয়ে) তুলে নিয়ে আসতে আমাকে নির্দেশ দিলেন। আমি বললাম যে, আমি তো ঋতুমতী। তিনি বললেন, তুমি তা আমার কাছে নিয়ে আস। কারণ হায়িয তোমার হাতে (লেগে) নেই।