মু
মুসলিম শরীফ - হাদীস নং ৫,৮৩১
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের কাছে এলেন। আনজাশাহ নামক একজন উট চালক তাঁদের উটকে হাঁকাচ্ছিল। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ দুর্ভাগ্য, ওহে আনজাশাহ! কাঁচপাত্র (রূপী নারীদের নিয়ে) ধীরে চালাও। আবূ কিলাবা বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কথা বলেছেন যা তোমাদের কেউ বললে তাকে দোষারোপ করা হতো।