Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৫,৮৪৪

প্রায় ১ মিনিট · ৭৭ শব্দ

তিনি বলেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে যোহরের সালাত আদায় করলাম। তারপর তিনি তাঁর পরিবারের উদ্দেশ্যে বের হলেন, আমিও তাঁর সঙ্গে বের হলাম। সামনে কয়েকটি শিশু এলো। তিনি একজন একজন করে এদের প্রত্যেকের গালে হাত বুলালেন। রাবী বলেন, তিনি আমার গালেও হাত বুলালেন। আমি তাঁর হাতে এমন শীতলতা ও সুগন্ধি পেয়েছি যেন তিনি আতর বিক্রেতার কৌটা থেকে হাত বের করেছেন।

ছবি বানান