মু
মুসলিম শরীফ - হাদীস নং ৫,৮৫১
হারিস ইবনু হিশাম (রাঃ) নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে প্রশ্ন করলেন, আপনার কাছে ওহী কী ভাবে আসে? তিনি বললেনঃ কখনো তা আসে ঘন্টার ধ্বনির মতো আর তা আমার জন্য খুবই কষ্টকর হয়। তারপর তা (ওহীর আগমন) থেমে যায়, আর আমি শিখে নিই। আবার কখনো পুরুষের বেশে এক ফিরিশতা ওহী নিয়ে (আসেন) এবং তিনি যা বলেন আমি তা মুখস্ত করতে থাকি।