মু
মুসলিম শরীফ - হাদীস নং ৫,৮৫৪
তিনি বলেন, আহলে কিতাবরা তাদের কেশ কপালের উপর ঝুলিয়ে রাখতো, আর মুশরিকরা সিঁথি কাটতো। যে বিষয়ে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি কোন আদেশ আসতো না, সে বিষয়ে তিনি আহলে কিতাবদের অনুসরণ করা পছন্দ করতেন। তাই তিনি তাঁর কেশ মুবারক কপালে ঝুলিয়ে রাখেন এবং পরবর্তী সময় সিঁথি কাটতে থাকেন। আবূ তাহির (রহঃ) ... ইবনু শিহাব (রহঃ) সুত্রে এ সনদে অনুরূপ হাদীস বর্ণনা করেন।