Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৫,৮৬১

প্রায় ১ মিনিট · ৭৮ শব্দ

তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন প্রশস্ত মুখ, লাল সাদা মিশ্রিত টানা প্রলম্বিত চোখ ও কম গোশতের গোড়ালী বিশিষ্ট। বর্ণনাকারী শু’বা (রহঃ) সিমাক (রহঃ) কে প্রশ্ন করলেন, ضَلِيعُ الْفَمِ কেমন? তিনি বললেন, বড় মুখ। শু’বা বলেনঃ আমি বললাম, أَشْكَلُ الْعَيْنِ কেমন? তিনি বললেন, চোখ দুটো দীঘল লম্বা ফাঁকযুক্ত। তিনি বলেন যে, আমি বললাম, مَنْهُوسُ الْعَقِبِ কেমন? তিনি বললেন, হালকা অমাংসাল গোড়ালী।

ছবি বানান