Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৫,৮৬৭

প্রায় ১ মিনিট · ৬২ শব্দ

আবূ রবী আতাকী (রহঃ) ... সাবিত (রহঃ) বর্ণনা করেন যে, আনাস ইবনু মালিক (রাঃ) কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খেযাব সম্পর্কে প্রশ্ন করা হলো। তিনি বললেন, আমি ইচ্ছা করলে তার মাথার সাদা চুল গুণে ফেলতে পারতাম। তিনি বলেন, তিনি খেযাব লাগান নি। অবশ্য আবূ বকর (রাঃ) মেহদী এবং নীল দিয়ে খেযাব দিয়েছেন। আর উমর (রাঃ) শুধু মেহদী দিয়ে খেযাব দিয়েছেন।

ছবি বানান