মুসলিম শরীফ - হাদীস নং ৫,৮৮৮
তিনি বলেন, আমি আবদুল্লাহ ইবনু উতবা (রাঃ) এর সঙ্গে বসা ছিলাম। তখন লোকেরা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বয়স নিয়ে আলোচনা করতে লাগল। তাদের কেউ কেউ বললো, আবূ বকর (রাঃ) (বয়সে) রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চেয়ে বড় ছিলেন। আবদুল্লাহ (রাঃ) বললেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওফাত হয় তখন তাঁর বয়স তেষট্টি বছর, আবূ বকর (রাঃ) ইন্তেকাল করেন তখন তাঁর বয়সও তেষট্টি বছর, উমর (রাঃ) শহীদ হন তখন তাঁর বয়স তেষট্টি বছর। রাবী বলেন লোকদের ভেতর আমর ইবনু সা’দ নামক একজন বললো, জারীর আমাকে বলেছেন যে, আমরা মুআবিয়া (রাঃ) এর কাছে উপবিষ্ট ছিলাম। লোকেরা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বয়সের উল্লেখ করলো। তখন মু’আবিয়া (রাঃ) বললেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওফাত হয় তখন তাঁর বয়স তেষট্টি বছর, আবূ বকর (রাঃ) ইন্তেকাল করেন তাঁর বয়স তেষট্টি বছর, উমর (রাঃ) শহীদ হন তখন তাঁর বয়সও তেষট্টি বছর।