মু
মুসলিম শরীফ - হাদীস নং ৫,৮৯০
তিনি বলেন, আমি ইবনু আব্বাস (রাঃ) কে জিজ্ঞাসা করলাম রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করেন তখন তাঁর (বয়স) কত ছিল? ইবনু আব্বাস (রাঃ) বললেন, আমি ভাবি নি যে, তুমি তাঁর সম্প্রদায়ের লোক হয়েও এ কথটিা জানবে না। আমি বললাম, আমি লোকদেরকে জিজ্ঞেস করেছি, তারা বিভিন্ন মত প্রকাশ করেছেন। তাই এ বিষয়ে আপনাকে জিজ্ঞাসা করাই আমি বেশি ভাল মনে করলাম। ইবনু আব্বাস (রাঃ) বললেন, তুমি কি হিসাব জান? তিনি বলেন, আমি বললাম, হ্যাঁ। তিনি বললেন, আচ্ছা চল্লিশ ধরে রেখো। এ সময় তিনি রাসুল হন। এর সঙ্গে পনেরো বছর যোগ কর, যখন মক্কায় অবস্থান করেন ভীতি এবং নিরাপত্তায়। আরো দশ হিজরতের পর থেকে মদিনায়।