মু
মুসলিম শরীফ - হাদীস নং ৫,৮৯৮
তিনি বলেনঃ, একটি কাজ রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করলেন এবং তাতে ’রুখসাত’ (সহজে অবকাশমূলক) পন্থা গ্রহন করলেন। এ খবর তাঁর কতক সাহাবার কাছে পৌছলে তাঁরা (নিজেদের জন্য) সে কাজটি অপছন্দ করলেন এবং এ থেকে আত্মরক্ষামূলক বিরত রইলেন। এ কথা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতে পেরে দাঁড়িয়ে ভাষণ দিলেন। তিনি বললেনঃ লোকদের কি হল, তাদের কাছে এ সংবাদ পৌছেছে যে, একটা কাজ আমি অনুমোদন করেছি, এরপরও তারা একে খারাপ মনে করছে আর এ থেকে বিরত থাকছে? আল্লাহর কসম! আল্লাহকে আমি তাদের মধ্যে সবচেয়ে বেশি জানি এবং তাকে তাদের মধ্যে সবচেয়ে বেশি ভয় করি।