মু
মুসলিম শরীফ - হাদীস নং ৫৯০
তিনি বলেন, আলী ইবনু আবূ তালিব (রাঃ) বলেন, আমি একবার মিকদাদ ইবনুল আসওয়াদকে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে পাঠালাম। তিনি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে জিজ্ঞাসা করলেন যে, কোন লোকের মযী বের হলে সে তখন কি করবে? তিনি বললেন, উযূ (ওজু/অজু/অযু) করবে এবং পুরুষাঙ্গ ধুয়ে ফেলবে।