Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৫,৯০০

প্রায় ১ মিনিট · ৭৭ শব্দ

তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কাজকে বৈধরূপে অনুমোদন করলেন, কিছু কিছু লোক তা থেকে আত্মরক্ষায় প্রবৃত হলো। এ কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে পৌছলে তিনি রাগান্বিত হলেন; এমনকি তাঁর চেহারায় ক্রোধ প্রকাশিত হলো। তখন তিনি বললেনঃ লোকদের কী হলো যে, আমার জন্যে সহজকৃত (অনুমোদিত) একটা কাজে তারা অনাগ্রহ প্রকাশ করছে। আল্লাহর কসম! অবশ্যই আমি আল্লাহকে তাদের চেয়ে বেশি জানি এবংতাদের চেয়ে বেশি ভয় করি।

ছবি বানান