মু
মুসলিম শরীফ - হাদীস নং ৫,৯০৬
তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ মুসলিমদের মধ্যে সবচেয়ে বড় অপরাধী মুসলিম সে-ই, যে মুসলিমদের জন্য যা হারাম নয়, এমন বিষয়ে প্রশ্ন করে আর সে বিষয়টি তার প্রশ্ন করার কারণে লোকদের উপর হারাম করে দেওয়া হয়। হারামালা ইবনু ইয়াহইয়া (রহঃ) থেকে ভিন্ন সনদে আবদ ইবনু হুমায়দ ... যুহরী (রহঃ) থেকে উক্ত সনদে বর্ণনা করেন। তবে মা’মার এর হাদীসে যুহরীর রিওয়াতে অতিরিক্ত রয়েছে, 'কোন ব্যক্তি কোন বিষয়ে প্রশ্ন করে এবং তার খুঁটিনাটি জানতে চায়।' ইবনু সা’দ (রহঃ) থেকে বর্ণিত ইউনুসের হাদীসে রয়েছে যে, (যুহরী (রহঃ) বলেছেন), আমের ইবনু সা’দ থেকে, তিনি সা’দ (রহঃ) থেকে শুনেছেন।