মু
মুসলিম শরীফ - হাদীস নং ৫,৯১৭
তিনি বলেন, এটা তা, যা আবূ হুরায়রা (রাঃ) রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমাদের কাছে বর্ণনা করেছেন, অতঃপর তিনি কতক হাদীস উল্লেখ করেছেন। তার মধ্য থেকে একটি হাদীস হল এই যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ মুহাম্মাদের প্রাণ যার হাতে, তাঁর কসম! তোমাদের কারো উপর এমন এক সময় আসবে যখন সে আমাকে দেখতে পাবে না আর আমার দর্শন লাভ তার কাছে তখন তার ধন-ঐশ্বর্য্য ও পরিবার-পরিজনের চেয়েও প্রিয় হবে। আবূ ইসহাক বলেন, এতে আমার নিকট অর্থ হলো, নিশ্চয়ই আমাকে তাদের সঙ্গেদেখা তাদের কাছে তার পরিবার ও ধন-সম্পদ থেকে অধিক প্রিয় হবে, আমার মতে বাক্যে (مَعَهُمْ শব্দ) অগ্র-পশ্চাৎ করা হয়েছে।