Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৫,৯২১

প্রায় ১ মিনিট · ১০৪ শব্দ

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন কোন নবজাতক নেই যাকে শয়তান খোঁচা না দেয়। যাতে শয়তানের খোঁচায় সে চিৎকার করতে শুরু করে। শুধু মরিয়ম তনয় এবং তাঁর মাতা ছাড়া। এরপর আবূ হুরায়রা (রাঃ) বলেন, তোমাদের ইচ্ছে হলে পড়ঃ 'নিশ্চয়ই আমি অভিশপ্ত শয়তান হতে তাঁর ও তাঁর বংশধরদের জন্য তোমার শরণ নিচ্ছি' (৩ঃ ৩৬)। মুহাম্মাদ ইবনু রাফি ও আবদুল্লাহ ইবনু আবদুর রহমান দারিমী (রহঃ) ... যুহরী (রহঃ) থেকে উক্ত সনদে বর্ণনা করেছেন, এবং তাঁরা বলেন, 'জন্মের সময়ে তাকে স্পর্শ করে, তখন শয়তানের ছোঁয়ায় সে চিৎকার করে উঠে।' শুয়াইবের হাদীসে রয়েছে 'শয়তানের ছোঁয়া।

ছবি বানান