মু
মুসলিম শরীফ - হাদীস নং ৫,৯২৯
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ আমরা ইবরাহীম (আলাইহিস সালাম) এর চেয়ে অধিকতর সন্দেহ প্রবণ হওয়ার যোগ্য। যখন তিনি বলেছিলেনঃ হে আমার প্রতিপালক! আপনি কিভাবে মৃতকে জীবিত করেন, আমাকে দেখান। তিনি বললেনঃ তুমি কি তবে বিশ্বাস কর নি? তিনি বললেনঃ কেন করব না, তবে তা কেবল আমার চিত্ত-প্রশান্তির জন্য (২ঃ ২৬০)। (অনুরূপ) লুত (আলাইহিস সালাম) কে আল্লাহ রহম করুন, তিনি শক্ত-কঠিন স্তম্ভের আশ্রয় চাইতেন। (অনুরূপ) আমি যদি ইউসুফ (আলাইহিস সালাম) এর ন্যায় দীর্ঘ সময় কারাগারে বন্দী থাকতাম, তবে আহবানকারীর ডাকে তৎক্ষণাৎ সাড়া দিতাম।