মু
মুসলিম শরীফ - হাদীস নং ৫,৯৪৬
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলা হলো, ইয়া রাসুলাল্লাহ! মানুষের মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত ব্যক্তি কে? তিনি বললেনঃ তাদের মধ্যে সবচেয়ে মুত্তাকি ব্যক্তি। প্রশ্ন কারীরা বললেন, আমরা এ সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করছি না। তিনি বললেনঃ তবে ইউসুফ (আলাইহিস সালাম) আল্লাহর নবী যিনি আল্লাহর নবীর পুত্র, তিনি আল্লাহর খলীলের পুত্র। তারা বললো, এ সম্পর্কেও আমরা আপনাকে প্রশ্ন করি নি। তিনি বললেনঃ তবে কি তোমরা আরবের বংশ-উৎস (তার শ্রেষ্ঠত্ব) সম্পর্কে জিজ্ঞাসা করছো? জাহেলী যুগে যারা তাদের মধ্যে উত্তম ছিল, ইসলামের পরও তারা উত্তম বলে গণ্য, যদি তারা দ্বীনের জ্ঞানে জ্ঞানবান হয়।