Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৫,৯৫৪

প্রায় ১ মিনিট · ১৩৪ শব্দ

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরের উপর বসলেন এবং বললেন, আল্লাহর একজন বান্দা, আল্লাহ তা’আলা তাঁকে ইখতিয়ার দিয়েছেন যে, তাকে পার্থিব সম্পদ দিবেন, না আল্লাহর কাছে যা আছে, তা। অতএব এ বান্দা আল্লাহর কাছে যা রয়েছে, তা বেছে নিলেন। এ কথা শুনে আবূ বকর (রাঃ) কাঁদতে লাগলেন এবং বললেন, আমাদের পিতামাতা আপনার জন্য উৎসর্গীকৃত হোক। ইখতিয়ার প্রাপ্ত এ বান্দাটি ছিলেন স্বয়ং রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে আবূ বকরই আমাদের সবার চেয়ে জ্ঞানী ছিলেন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আমার উপর সর্বাধিক অনুগ্রহ আবূ বকরের, সম্পদে ও সঙ্গ দানেও। আমি যদি কাউকে পরম বন্ধু বলে গ্রহণ করতাম, তাহল আবূ বকরকেই করতাম। কিন্তু ইসলামী ভ্রাতৃত্বই (যথেষ্ট) আছে। মসজিদে যেন কারো ছোট দরজা না থাকে, শুধু আবূ বকরের ছোট দরজা ব্যতীত।

ছবি বানান