Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৫,৯৬২

প্রায় ১ মিনিট · ৭১ শব্দ

তিনি বলেন, আমি আয়িশা (রাঃ) থেকে শুনেছি, তাকে প্রশ্ন করা হয়েছিলো, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কাউকে খলীফা বানাতেন তাহলে কাকে বানাতেন? আয়িশা (রাঃ) বললেন, আবূ বকরকে। প্রশ্ন করা হলো, আবূ বকরের পর কাকে? বললেন, উমরকে। প্রশ্ন করা হলো, উমরের পর কাকে? তিনি বললেন, আবূ উবায়দা ইবনুল জাররাহকে। এ পর্যন্ত বলেই তিনি শেষ করলেন।

ছবি বানান