Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৫,৯৭৬

প্রায় ১ মিনিট · ৯৪ শব্দ

তিনি বলেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি, আমি ঘুমের মধ্যে আমাকেএকটি কূপের পাড়ে দেখলাম, এতে একটি বালতি। আমি আল্লাহ তাআলার ইচ্ছা মতো পানি তুললাম। এরপর আবূ কুহাফার পুত্র বালতি হাতে নিলো এবং এক বা দুই বালতি পানি তুললো। তাঁর উত্তোলনে কিছু দুর্বলতা ছিল। আল্লাহ তাকে ক্ষমা করে দিন। বালতিটি এবার বড় হয়ে গেল। ইবনু খাত্তাব সেটি নিলো। আমি উমার ইবনু খাত্তাবের মতো (পারদর্শী) পানি উত্তোলনকারী আর কাউকে দেখি নি। তখন লোকেরা নিজেদের উটগুলোকে (পানি পান করিয়ে) বিশ্রামের স্থানে নিয়ে গেলো।

ছবি বানান