Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৫৯৮

প্রায় ১ মিনিট · ৮১ শব্দ

তিনি বলেন, আমি আয়িশা (রাঃ)-কে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিতর সম্পর্কে জিজ্ঞাসা করলাম। তিনি (সে সম্পর্কে) হাদীস বর্ণনা করলেন। (তারপর) আমি বললাম, তিনি নাপাকের সময় কি করতেন, তিনি কি ঘুমাবার আগে গোসল করতেন, না গোসল করার আগে ঘুমাতেন? তিনি (আয়িশা (রাঃ) বললেন, সবই করতেন। কখনো গোসল করে ঘূমাতেন আর কখনো উযূ (ওজু/অজু/অযু) করে নিতেন পরে ঘূমাতেন। আমি বললাম, সমস্ত প্রশংসা সেই আল্লাহর যিনি সব কাজেই অবকাশ রেখেছেন।

ছবি বানান