Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৫,৯৮৪

প্রায় ১ মিনিট · ১১৪ শব্দ

হারামালা ইবনু ইয়াহইয়া (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণনা করেন যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আমি ঘুমিয়ে ছিলাম। স্বপ্নে আমাকে আমি জান্নাতে দেখতে পাই। ওখানে একটি প্রাসাদর কোণে একজন মহিলা উযু করছিল। আমি জিজ্ঞাসা করলাম, এটি কার? তারা বললো উমার ইবনুল খাত্তাবের। তখন উমারের আত্নমর্যাদাবোধের কথা আমার মনে পড়ে, আমি ফিরে চলে এলাম। আবূ হুরায়রা (রাঃ) বলেন, একথা শুনে উমার (রাঃ) কাঁদতে লাগলেন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে আমরা সবাই এ মজলিসে ছিলাম। তারপর উমার (রাঃ) বললেন, আপনার উপর আমার মা-বাবা কুরবান হোক, ইয়া রাসুলাল্লাহ! আপনার প্রতিও কি আমি আত্মমর্যাদাবোধ দেখাবো? আমর আন-নাকিদ, হাসান হুলওয়ানী ও আবদ ইবনু হুমায়দ (রহঃ) ... ইবনু শিহাব (রহঃ) থেকে উক্ত সনদে অনুরূপ বর্ণনা করেন।

ছবি বানান