মুসলিম শরীফ - হাদীস নং ৬,০১০
তিনি (ইয়াযীদ) বলেন আমরা তাঁর কাছে গিয়ে বললাম, আপনি তো বহু কল্যান প্রত্যক্ষ করেছেন, আপনি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহচর্যে রয়েছেন, তার পেছনে সালাত আদায় করেছেন। এরপর আবূ হায়্যানের হাদীসের অনুরূপ হাদীস বর্ননা করেছেন। তবে এ হাদীসে আছে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আমি তোমাদের মাঝে দুটো ভারী (গুরুত্বপূর্ণ) জিনিস ছেড়ে যাচ্ছি। আল্লাহর কিতাব যেটি আল্লাহর রশি, যে এর অনুসরণ করবে, হিদায়াতের উপর থাকবে; আর যে একে ছেড়ে দেবে, সে পথভ্রষ্টতায় পতিত হবে। এ বর্ণনায় আরো আছে যে, আমরা বললাম, রাসূলের আহলে বায়াতের মধ্যে কি তাঁর বিবিরা অন্তর্ভুক্ত রয়েছেন? যায়দ (রাঃ) বললেন, আল্লাহর শপথ! স্ত্রীরা একটা সময় পূরুষদের সাথে থাকে, এরপর তাকে স্বামী তালাক দিলে সে তার পিতা এবং গোষ্ঠীর কাছে ফিরে যায়। আহলে বাইত হলো রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মূল বংশ এবং তাঁর স্বগোত্রীয়রা, যাদের জন্য (নবীর তিরোধানের) পর যাকাত হারাম।