মু
মুসলিম শরীফ - হাদীস নং ৬,০১৩
তিনি বলেন, মদিনা আগমনের প্রথম সময়ে এক রাত্রে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগ্রত রইলেন। আর তিনি বললেনঃ আমার সাহাবীদের মধ্য হতে কোন নেক ব্যক্তি আমাকে এ রাত্রে পাহারা দিলে কতই না ভালো হতো! আয়িশা (রাঃ) বলেন যে, এমতাবস্থায়ই আমরা অস্ত্রের ঝনঝন শব্দ শুনতে পেলাম। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ এ কে? তিনি বললেন, সা’দ ইবনু আবূ ওয়াক্কাস। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ এসেছো? তোমার আসার কারণ? তিনি [সা’দ (রাঃ)] বললেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাপারে আমার মনে ভয় জেগেছে, তাই তাকে পাহারা দিতে এলাম। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর জন্যে দু’আ করলেন, তারপর তিনি ঘুমিয়ে পড়লেন। ইবনু রুমহ (রহঃ) এর বর্ণনায় আছে, “আমরা বললাম, ইনি কে”?